ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০ গাছে উঠে অনলাইন হাজিরা দিলেন প্রধান শিক্ষক, ছবি ভাইরাল বিশ্বকাপে নাটকীয় লড়াইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করল ইরান মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৯ বিদেশি আগেভাগে বাজারে হাঁড়িভাঙা আম আশুরা কবে, জানা যাবে আজ হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৫,  1:12 PM

news image

বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের কারণে টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাভুক্ত কিছু এলাকা। বুধবার (৪ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ। বার্তায় বলা হয়েছে, আগামী ১১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বনানী, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা এবং খিলক্ষেত এলাকায় দৈনিক এক বা একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ঘটতে পারে। তবে, তা প্রতিবারে এক ঘণ্টার বেশি নয়। ডেসকো জানিয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট প্রয়োজন হচ্ছে। এতে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম