ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

১৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৪,  4:26 PM

news image

রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন একটি ভবনের ১৮ তলা থেকে পড়ে নয়ন মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী রাহাত জানান, আজিমপুর এলাকায় নির্মাণাধীন একটি ২০ তলা ভবনের ১৮ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যান নয়ন। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম