ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে রিট

১৫ হাজার শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ

#

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  2:30 PM

news image

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৫১৬৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

শিক্ষক (এমপিও ১২৮০৭ ও নন-এমপিও ২৩৫৬)।

পদসংখ্যা

মোট ১৫১৬৩ জন।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২০ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে ২০১৮ সালের ১২ জুনের আগে যাঁরা শিক্ষক নিবন্ধন সনদ পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন ফি

১০০/-টাকা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://ngi.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২২ ফেব্রুয়ারি, ২০২২।

সূত্র : www.ntrca.gov.bd

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম