ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

১৫ বছর পর থাইল্যান্ডে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০২৩,  5:01 PM

news image

১৫ বছরের স্বেচ্ছা নির্বাসনের পর আগামী ১০ আগস্ট দেশে ফিরবেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বুধবার তাঁর মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা এ তথ্য জানিয়েছেন। ৭৪ বছর বয়সী ধনকুবের থাকসিন থাইল্যান্ডের দু’বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ‘দুর্নীতি’র মামলায় কারাগারে যাওয়া এড়াতে ২০০৮ সালে থাকসিন দেশ ছাড়েন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছেন। অনেক দিন ধরে দেশে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়ে আসছেন থাকসিন। থাইল্যান্ডে থাকসিনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলা তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে আসছেন। খবর এএফপির। থাই সামরিক বাহিনীর সঙ্গে থাকসিনের তিক্ত সম্পর্কের ইতিহাস রয়েছে। আবার রাজতন্ত্রপন্থিদের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম