ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

১৫ বছর পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৪,  11:14 AM

news image

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সর্বশেষ ২০০৯ সালে সেনাকুঞ্জে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই হিসেবে দীর্ঘ ১৫ বছর পর এবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যাবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শায়রুল কবির খান আরও জানান, মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

ওই দিন রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী এ বি এম আবদুস সাত্তার জানান, ২০১১ সালের ১৩ নভেম্বর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নির্দেশে তাকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের পর এবারই প্রথম তিনি সশস্ত্র বাহিনীর অনুরোধে শারীরিক অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানটিতে যোগ দিতে সম্মত হয়েছেন। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যসহ প্রায় ৩০ জন সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকাল ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে বের হবেন খালেদা জিয়া। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাহিনীর একটি বিশেষ দল তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে নিয়ে যাবেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তাকে পৌঁছে দেবেন। তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনকে আমন্ত্রণ জানানোর আগে একই দিন দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতৃবৃন্দ মিলে ৩০ জন নেতার নামে আমন্ত্রণপত্র গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সেনা কর্মকর্তারা দিয়ে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম