ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

১৫ পয়সা কমলো লঞ্চের ভাড়া

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২২,  9:50 PM

news image

নৌযানের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাত ১২টার পর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম