ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

১৫ নভেম্বর থেকে অফিস সময় সকাল ৯টা থেকে ৪ টা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২২,  3:02 PM

news image

আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বিদ্যুতের সংকটের কারণে গত আগস্ট মাসে সকাল ৮টা থেকে বেলা তিনটা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। সেই নিয়মে আবারও পরিবর্তন আনল সরকার।  সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বৈঠকে অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে অফিস টাইম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম