ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

২০ মে, ২০২৩,  9:58 PM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল শুরু হয়েছে। শনিবার (২০ মে) রাত ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে জানান শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন। তিনি জানান, সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে এসেছে। এর আগে, শনিবার সকালে লাউয়াছড়া বনে গাছের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন। এ দুর্ঘটনার পর ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণ তদন্তে রেল বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহবায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন) বিভাগীয় প্রকৌশলী (২) ঢাকা, বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম