ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

১৫ আগস্টের অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু ছাড়া অন্য ছবি নয়

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২২,  3:13 PM

news image

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস। প্রতি বছর দিবসটি সারাদেশে সরকারিভাবে যথাযথ ভাবগাম্ভীর্যপূর্ণভাবে পালন করা হয়। এ বছরের শোক দিবসের ব্যানার কিংবা পোস্টারে বঙ্গবন্ধুর ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (৩০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনায় বলা হয়েছে, যাদের এলইডি বোর্ড আছে, তারা ১৫ আগস্টের কর্মসূচি এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবেন।

নির্দেশনায় আরও বলা হয়, ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং আওতাধীন অধিদপ্তর, সংস্থা, দপ্তরগুলোর পক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ সময় দুই বিভাগের যুগ্ম সচিব ও এর ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা, দপ্তর ও সংস্থার প্রধানসহ অনধিক ৫ জন উপস্থিত থাকবেন। আরও বলা হয়েছে, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার জেলা তথ্য অফিসারের সঙ্গে যোগাযোগ করে পোস্টার সংগ্রহ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রচারের ব্যবস্থা করবেন। যাদের এলইডি বোর্ড আছে, তারা এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবেন।সব দপ্তর ও সংস্থার কার্যালয়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসের দৃশ্যমান স্থানে জাতীয় শোক দিবসের ব্যানার স্থাপন করতে হবে। পোস্টার ও ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না। মন্ত্রণালয় থেকে ব্যানারের নমুনা তৈরি করে সব দপ্তর ও সংস্থায় পাঠানো হবে। দপ্তর ও সংস্থা তা অনুসরণ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম