ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

১৪ হাজার ৩৪৬ কোটি টাকার ২৪ প্রস্তাব অনুমোদন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৩,  4:48 PM

news image

সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি ১৪ হাজার ৩৬৪ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৫০ টাকা ব্যয়ে ২৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের অনুমোদিত প্রস্তাব সম্পর্কে ব্রিফ করেন। সাঈদ মাহবুব খান জানান, অনুমোদিত প্রস্তাবের মধ্যে জামালপুর ও মুন্সিগঞ্জে দুইটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৪৪ কোটি ৮০ লাখ টাকা।

জামালপুর জেলার সদর উপজেলায় ১৮০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্রে ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯৮৯ টাকা হিসেবে আনুমানিক ৬ হাজার ৪১০ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে বলে জানান মাহবুব। অন্যদিকে বিউবো কর্তৃক মুন্সীগঞ্জ  জেলার গজারিয়া উপজেলায় ১৩০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্রে ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে ওই কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১ টাকা হিসেবে আনুমানিক ৪ হাজার ৬৩৪ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে। এর বাইরে বৈঠকে ১৩৮ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের অধীনে ৪৮ হাজার ৫৯৭টি এসপিসি পোল বা খুটি কেনার অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা জন্য এলএনজি আমদানির লক্ষ্যে তিনটি আলাদা আলাদা প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে এলএনজি আমদানির জন্য দুটি ড্রাফট এগ্রিমেন্ট এবং স্পর্ট মার্কেট থেকে ৭৬২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিউ এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি। অতিরিক্ত সচিব বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক মহেশখালীতে বিদ্যমান এলএনজির রিগ্যান ক্যাপাসিটি ৫০০ এমএমসিএফডি হতে ৬০০ এমএমসিএফডি বৃদ্ধি করে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড (ইইবিএল) কর্তৃক এলএনজি টার্মিনালের বর্ধিতকরণ সংক্রান্ত ‘এলএনজি ব্যবহার চুক্তির খসড়া সংশোধনের দলিল’ অনুমোদন দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম