ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

১৪ নেতাকে আবার দলে ফেরাল বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৫,  11:43 AM

news image

শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে ইতোপূর্বে বহিষ্কার হওয়া ১৪ নেতাকে দলে ফিরিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (১৯ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য এই ১৪ নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। পদ ফিরে পাওয়া ওই ১৪ জন হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আতাউর রহমান মুকুল, সাবেক সদস্য শওকত হাসেম শকু, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদ এবং গাজীপুর মহানগরের অন্তর্গত গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেলিম হোসেন ও ৪৯-৫০-৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাছরিন আক্তার শিরিন। এ ছাড়াও পদ ফিরে পাওয়া অন্যরা হলেন- গাজীপুরের গাছা থানা বিএনপির ৪৬-৪৭-৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাছিনা মমতাজ, ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সফিউদ্দিন আহমেদ, ৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, ৫২-৫৩-৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কেয়া শারমীন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মনির হোসেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এস মনির এবং ৪৬-৪৭-৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজা আক্তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম