ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের সহায়তা করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আদালতে খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে: শামা ওবায়েদ সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৬,  3:41 PM

news image

দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে দেশের ১৪ জেলা পরিষদে এই নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকরা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্তরা হলেন— ফরিদপুর জেলা পরিষদে মো. আফজাল হোসেন খান পলাশ, ঢাকা জেলা পরিষদে মো. ইয়াছিন ফেরদৌস, গাজীপুর জেলা পরিষদে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, ফেনী জেলা পরিষদে অধ্যাপক এম এ খালেক, নীলফামারী জেলা পরিষদে মো. মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাট জেলা পরিষদে এ কে এম মমিনুল হক, পাবনা জেলা পরিষদে মোহাম্মাদ জহুরুল ইসলাম, নড়াইল জেলা পরিষদে মো. মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনা জেলা পরিষদে মো. নজরুল ইসলাম মোল্লা, জামালপুর জেলা পরিষদে মো. সিরাজুল হক, মানিকগঞ্জ জেলা পরিষদে জামিলুর রশিদ খান, নরসিংদী জেলা পরিষদে তোফাজ্জল হোসেন, হবিগঞ্জ জেলা পরিষদে আহমেদ আলী এবং চাঁদপুর জেলা পরিষদে এ কে এম সলিম উল্যা সেলিম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম