ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

১৪০ মিলিয়নে লিভারপুলের পথে উইর্টজ

#

স্পোর্টস ডেস্ক

২৫ মে, ২০২৫,  4:49 PM

news image

বায়ার লেভারকুসেন মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজকে নিয়ে বায়ার্ন মিউনিখ প্রেসিডেন্ট হার্বাট হায়নার বেশ বড় গলায় বলেছিলেন, ‘আমরা ম্যানসিটি ও লিভারপুলের সঙ্গে লড়াই করবো।’ জার্মানির সবচেয়ে বড় ক্লাব হওয়ায় এবং উইর্টজ জার্মান ফুটবলার হওয়ায় আত্মবিশ্বাসী ছিল বায়ার্ন। ক্লাবটি আবার জার্মান ফুটবলারদের আঁতুড়ঘরও। 

তবে হার মেনে নিয়েছেন বায়ার্ন প্রেসিডেন্ট, ‘আমরা হার স্বীকার করে নিচ্ছি। ম্যাক্স আবেল (স্পোর্টিং ডিরেক্টর) জানিয়েছেন, উইর্টজ লিভারপুলের পথ ধরেছে। জানি না, লিভারকুসেনের সঙ্গে তারা কীভাবে সমঝোতা করেছে।’ 

সংবাদ মাধ্যম গোল জানিয়েছে, লিভারপুলে যেতে সম্মত হয়েছেন উইর্টজ। ‘শুধু লিভারপুলেই যাবো’ এমন কথাও নাকি বলেছেন ২২ বছর বয়সী এই তারকা। তার পরিবারও লিভারপুলের প্রস্তাবে সাড়া দিয়েছে এবং রেডস কোচ আর্ন স্লটের প্রজেক্ট পছন্দ করেছে। 

উইর্টজকে দলে নিতে অবশ্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে লিভারপুলের। ওই অর্থ তারা কীভাবে শোধ করতে সেটাই এখন আলোচনার বিষয়। লেভারকুসেন জার্মান তরুণের জন্য ১৪০ মিলিয়ন ইউরো দাবি করেছে। চুক্তি ওই অর্থের আশপাশেই হবে বলে জানিয়েছে স্কাই স্পোর্টস। 

তবে চুক্তির আংশিক অর্থ এক বা একাধিক ফুটবলার দিয়েও শোধ করতে পারে অল রেডসরা। যেমন- লেভারকুসেন আগামী মৌসুমের জন্য একজন মিডফিল্ডার, স্ট্রাইকার, ডিফেন্ডার ও গোলরক্ষক দলে নেওয়ার কথা ভাবছে। লিভারপুল আবার স্ট্রাইকার ডারউইন নুনিয়েজকে বিক্রি করে দেবে। নিয়মিত খেলতে আইরিশ গোলরক্ষক কোয়েহিন কেলিহার লিভারপুল ছাড়তে চান। মিডফিল্ডার এনডোকেও ছাড়তে প্রস্তুত রেডসরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম