ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

১৩ দিনের জন্য সেনা চেয়ে ইসির চিঠি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৩,  4:22 PM

news image

২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি ভোটের মাঠে সেনা মোতায়েন চেয়ে স্বশস্ত্র বাহিনী বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। এরআগে, ১৩ দিনের জন্য সেনা মোতায়েনের জন্য গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয়। ওই বৈঠকের পর সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছিলেন অনুমতি মিললে ২৯ ডিসেম্বর থেকেই ভোটের মাঠে নামবে সেনা সদস্যরা। এরই প্রেক্ষিতে রোববার (১৭ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ভোটে সেনা মোতায়েনের বিষয়ে অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, এ বিষয়ে ইতিবাচক সায় দিয়েছেন রাষ্ট্রপ্রধান। প্রধান নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি আশ্বাস দেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেবেন তিনি। এ ধারাবাহিকতায় আজ স্বশস্ত্র বাহিনী বিভাগে চিঠি দিলো ইসি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম