ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ আজ বিশ্ব ভালোবাসা দিবস যে কারণে ছুটির দিনও আজ ব্যাংক খোলা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২২,  2:27 PM

news image

১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে । গাজীপুর, নারায়ণগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট,  চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ ও  ময়মনসিংহে নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন। নতুন ডিসিদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আনিসুর রহমানকে গাজীপুর,

শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁ, আশ্রয়ণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান চুয়াডাঙ্গা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিন নীলফামারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমানকে গাইবান্ধা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগম ঝিনাইদহ এবং ময়মনসিংহে স্থানীয় সরকারের জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক এ কে এম গালিভ খান চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ এবং ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম