ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণের পর মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা আগুন সন্ত্রাসের কারণে আতঙ্কিত নয়, মানুষ কঠোর অবস্থানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান মারা গেছেন স্থানীয় সরকার নির্বাচন : ভোটার এলাকা পরিবর্তনের হিড়িক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ সময় বাড়ল ঢাবিতে ভর্তি আবেদনের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রোল বোমা হামলা: ড. ইউনূস নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

১৩ অঞ্চলে ঝড়ের আভাস

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৪,  4:54 PM

news image

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম