ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও মৃত্যু ৩ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল

১৩০ টাকায় পুলিশে চাকরি পেলেন সিলেটের ৯৫ জন

#

নিজস্ব প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২২,  9:41 PM

news image

কোনো ধরনের সুপারিশ ছাড়াই মেধা-যোগ্যতার ভিত্তিতে মাত্র ১৩০ টাকায় সিলেটে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পেয়েছেন ৯৫ জন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ১১ জন নারী। শনিবার (৯ এপ্রিল) রাতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে  ১৫ জনের বাবা নেই, পিতৃহীন গরিব পরিবারের সন্তান এবং ৪২ জনের বাবা গরিব কৃষক। এছাড়া  নিয়োগ পাওয়া ৯৫ জনের মধ্যে ৭৫ জনের পরিবারে এর আগে কেউ  সরকারি করেনি। তারাই পরিবারের প্রথম সরকারি চাকরিজীবী। সিলেট জেলা পুলিশ সূত্র জানায়, ‘চাকরি নয় সেবা’  এ স্লোগানে গত ২০ থেকে ২২ মার্চ ৩ দিনব্যাপী সিলেট জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পুরুষ/নারী পদে নিয়োগের জন্য শারিরীকভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হয়।

এর আগে অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ২ হাজার ৮৪৮ প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করে শারিরিক সক্ষমতা পরীক্ষার জন্য মাঠে আহ্বান করা হয়। আবেদনকারীদের মধ্যে ২ হাজার ১৬২ জন মাঠে উপস্থিত থেকে নিজেদের শারিরিক সক্ষমতার পরিচয় দেন। ৩ দিনের শারিরিক সক্ষমতা যাচাই প্রক্রিয়ায় ৬৭৩ জন যোগ্য বিবেচিত হন। এরপর গত ২৯ মার্চ লিখিত পরীক্ষায় ৬৬৬ জন অংশ নেন। তাদের মধ্য থেকে শনিবার (৯ এপ্রিল) রাতে ঘোষিত ফলাফলে ১৫৫ জন উত্তীর্ণ হন। একই দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ কমিটি কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ শেষে ৯৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ১১ জন নারী  রয়েছেন। নিয়োগ কমিটির প্রধান সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘পুলিশ মহা পরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করি নিয়োগ প্রাপ্তরা আগামীতে দেশ সেবায় ও কর্ম ক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম