ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

১২-১৫ বছর বয়সীদের শরীরে ফাইজারের টিকা ‘শতভাগ কার্যকর’

#

স্বাস্থ্য ডেস্ক

২৩ নভেম্বর, ২০২১,  4:59 PM

news image

ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা ১২ থেকে ১৫ বছর বয়সীদের দ্বিতীয় ডোজ দেওয়ার চার মাস পর্যন্ত ১০০ ভাগ কার্যকারিতা দেখিয়েছে বলে কোম্পানিটি দাবি করেছে। ট্রায়ালের পর্যবেক্ষণ রিপোর্টের বরাত দিয়ে ফাইজার এমন দাবি করেছে বলে সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ১২ থেকে ১৫ বছর বয়সী ২ হাজার ২২৮ জনের ওপর টিকা প্রয়োগ করে পর্যবেক্ষণ চালানো হয়েছে। এতে দেখা যায়, দ্বিতীয় ডোজের পরে অন্তত ছয় মাস ফলোআপ করা হলেও, তাদের মধ্যে কারও ক্ষেত্রে তেমন কোনো সমস্যা দেখা যায়নি। ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা এক বিবৃতিতে বলেন, ‘এই ফলাফল কিশোর-কিশোরীদের ক্ষেত্রে আমাদের টিকা ব্যবহারে আস্থা আরও বাড়িয়ে দেবে।’ তিনি বলেন, ‘আমরা শিগগির এফডিএ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে এই ফলাফলের তথ্য ভাগ করে নিতে আগ্রহী।’ পর্যবেক্ষণে দেখা যায়, ২ হাজার ২৮ জনের মধ্যে আগে থেকে আক্রান্ত হয়নি এমন ৩০ জনের করোনা শনাক্ত হয়। তবে ওই ৩০ জনই প্লাসেবো (ডামি ওষুধ/টিকা) গ্রহণকারী দলের ছিল। অর্থাৎ ফাইজার টিকা গ্রহণকারীদের শতভাগের ক্ষেত্রে কার্যকারিতা দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম