ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

১২ কেজি এলপিজির দাম কমল ৯৩ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২২,  10:19 PM

news image

গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমিয়ে এক হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজির সিলিন্ডার এক হাজার ৩৩৫ টাকায় বিক্রি হচ্ছিল। এর আগে গেল ৫ মে বেসরকারি পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম ১০৪ টাকা কমানো হয়। চলতি বছর জানুয়ারি মাসের জন্য ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে তা বাড়িয়ে এক হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়। এপ্রিল মাসে আরও ৪৮ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৯ টাকা দাম নির্ধারণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম