ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৩,  11:14 AM

news image

দেশের ১২ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, যেসব এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যা তা প্রশমিত হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম