ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

১২,৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব মালিকপক্ষের

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২৩,  9:29 PM

news image

শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে দেশের তৈরি পোশাক খাতের মালিকপক্ষ। মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ এই প্রস্তাব দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। তবে ন্যূনতম মজুরি শেষমেশ কত হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে শ্রম মন্ত্রণালয়। দুপুর আড়াইটার দিকে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবে মন্ত্রণালয়। ১২ হাজার ৫০০ টাকা মজুরির মধ্যে মূল মজুরির প্রস্তাব করা হয়েছে ৬৩ শতাংশ। বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আসেন দুপুর ১২টায়; মালিকপক্ষের প্রতিনিধিরা আসেন ১২টা ১০ মিনিটে। বৈঠক শুরু হয় দুপুর ১২টা ২০ মিনিটে, যদিও বৈঠক শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। বৈঠক শেষ হয়েছে বেলা দেড়টায়। এদিকে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গত প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন দেশের পোশাকশ্রমিকেরা। এতে অনেক কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে চলতি সপ্তাহে বন্ধ কারখানাগুলো খুলতে শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম