ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

১২৭ রুশ নাশকতাকারীকে আটকের দাবি কিয়েভ প্রশাসনের

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২২,  10:47 AM

news image

ইউক্রেনে সেনা অভিযানের পর থেকে শুধু কিয়েভেই ১২৭ রুশ নাশকতাকারীকে বন্দির দাবি করেছে, শহরটির প্রশাসন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান মিকোলা ঝিরনভ জানিয়েছেন, ‘রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ১৪টি গ্রুপে থাকা ১২৭ নাশকতাকারীকে আটক করা হয়েছে।’ ঝিরনভের দাবি, চেকপয়েন্ট আর রাস্তায় রাস্তায় তল্লাশি এই নাশকতাকারীদের ধরতে ব্যাপক সহায়তা করেছে। এদিকে আবারও ইউক্রেনের আকাশ সীমা নিজেদের দখলে নিতে ব্যর্থ হয়েছে রাশিয়া। এমন দাবিই করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সবশেষ গোয়েন্দা তথ্যের বরাতে মন্ত্রণালয়টি জানিয়েছে, রাশিয়া আবারও ইউক্রেনের আকাশ সীমা দখলে নিতে ব্যর্থ, তাই তারা আকাশ থেকে বড় আকারে হামলা চালাতে পারছে না।  মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘ শুরুর দিন থেকেই আকাশ সীমা দখলে নেওয়াই রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল। তবে তারা তাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে, আর সেকারণে তাদের অভিযানের অগ্রগতিও ধীর গতিতে চলছে।’ 

-সূত্র: ইউক্রেনীয়ান নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম