ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

১১ ট্রিলিয়ন ডলারের বিশ্ব পর্যটন শিল্প, নতুন রেকর্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২৪,  4:47 PM

news image

চলতি বছর বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতে পর্যটনের অবদান আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক এক শতাংশ বেড়ে ১১ দশমিক এক ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০১৯ সালের হিসাবে এই প্রবৃদ্ধি সাড়ে সাত শতাংশ। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড টুরিজমের (ডব্লিউটিটিসি) বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, জনসম্পৃক্ততা বেড়ে যাওয়ায় বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতে পর্যটন শিল্প খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর বৈশ্বিক প্রেক্ষাপটে একজন মানুষের প্রতি ১০ ডলারের এক ডলার খরচ হচ্ছে পর্যটনে। এই খরচ যাচ্ছে হোটেল বুকিং প্রমোদতরী ও প্লেন বুকিংয়ে। ডব্লিউটিটিসির প্রধান নিবার্হী জুলিয়া সিম্পসন গণমাধ্যমকে বলেন, “গত বছর বেশকিছু কারণে বৈশ্বিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও পর্যটন খাত এখন বিশ্বব্যাপী প্রকৃত অর্থনৈতিক কেন্দ্র।” বৈশ্বিক পর্যটনে যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির অবদান বাড়ছে বলেও প্রতিবেদেন উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, চলতি বছর পর্যটন খাতে কর্মসংস্থান ৩৪৮ মিলিয়ন। ২০১৯ সালের তুলনায় এই সংখ্যা ১৩ দশমিক ছয় মিলিয়ন বেশি। পর্যটকদের বাড়তি চাপ সামলাতে এই খাতে কর্মসংস্থান ক্রমাগত বাড়ছে। ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের হিসাবে, যুক্তরাষ্ট্রে পর্যটন খাতে বর্তমানে আরও এক মিলিয়ন মানুষের কাজের সুযোগ আছে। গত বছর এই খাতে কর্মরত ছিলেন ২৭ মিলিয়ন মানুষ। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম