ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

১১ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৩,  5:15 PM

news image

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৮০০ গ্রাম কোকেনসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১০ জুন) তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতের মিজোরামে থাকেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান। তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারফ্রেইট সার্কেল এলাকা থেকে ১ হাজার ৮০০ গ্রাম কোকেন জব্দ করা হয়। এ সময় ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, এ বিষয়ে আজ বেলা সাড়ে ১১টায় কাস্টমস গোয়েন্দার কাকরাইল প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে মহাপরিচালক এ বিষয়ে তুলে ধরবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম