ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

১০ মণের শাপলাপাতা মাছ ৮০ হাজার টাকায় বিক্রি

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২২,  10:27 AM

news image

ফেনীর সোনাগাজীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০০ (১০ মণ) কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে ফেনী নদীতে মাছটি ধরা পড়ে। পরে শংকর নামের এক ক্রেতা ৮০ হাজার টাকায় মাছটি কিনে নিয়ে যান। সোনাগাজী উপজেলার চর খোন্দকার জেলেপাড়ার জেলে হিরেন্দ্র জল দাস জানান, মঙ্গলবার সকালে তিনিসহ আরও দুজন গভীর সমুদ্রে মাছ ধরতে যান। দুপুরের দিকে তাদের জালে বিশাল আকারের শাপলাপাতা মাছটি আটকা পড়ে। তাৎক্ষণিকভাবে অনেক কষ্টে মাছটি ট্রলারে তুলে কিনারে ভেড়ান। পরে ওজন করে দেখা যায় এর ওজন প্রায় ৪০০ কেজি। বিকেলে মাছটি স্থানীয় আড়তে নিয়ে এলে শংকর নামের এক ক্রেতা প্রতি মণ ৮ হাজার টাকা দরে ৮০ হাজার টাকায় কিনে নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম