ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

১০ বছর পর ফিরছে রণবীর-দীপিকা জুটি

#

বিনোদন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৫,  5:04 PM

news image

বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন প্রায় দশ বছর পর আবার পর্দায় ফেরার খবর চাউর হয়েছে। রোমান্স, অভিনয় ও ব্যক্তিগত সম্পর্কের আলোচনায় বলিউড মাতানো এই জুটি শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ২০১৫ সালের ‘তামাশা’ সিনেমায়। ব্যক্তিগত জীবনে ভিন্ন পথে হাঁটলেও পর্দায় তাদের রসায়ন আজও বলিউডের অন্যতম আকর্ষণ। ভারতীয় গণমাধ্যমের খবর, নির্মাতা অয়ন মুখোপাধ্যায় তার নতুন ছবিতে আবার জুটিবদ্ধ করেছেন রণবীর–দীপিকাকে। অয়ন এর আগে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’তে এই জুটিকে নিয়ে সুপারহিট সিনেমা তৈরি করেছিলেন।  নতুন সিনেমাটির গল্প নির্মিত হচ্ছে রাজ কাপুর পরিচালিত ১৯৫৬ সালের ক্ল্যাসিক ‘চোরি চোরি’ থেকে অনুপ্রাণিত হয়ে। আধুনিকতার ছোঁয়া দিতে এতে থাকছে বেশ কিছু নতুন চমক। সূত্র আরও জানাচ্ছে, এই ছবির মাধ্যমেই নাকি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রণবীর কাপুর। তার প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে ‘আরকে ফিল্মস’। যদিও ছবির আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, তবে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ২০২৬ সালের শুরুতে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতসহ বিদেশের একাধিক লোকেশনে হবে শুটিং- এমন পরিকল্পনাও রয়েছে নির্মাতার। ‘বাচনা অ্যায়ে হাসিনো’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘তামাশা’-এই তিন হিট ছবিতে রণবীর–দীপিকার দুর্দান্ত রসায়ন এখনো দর্শকের মনে গেঁথে আছে। তাই দশ বছর পর তাদের পুনর্মিলন নিয়ে বলিউডে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দর্শকরাও অপেক্ষায়, কেমন চমক নিয়ে বড় পর্দায় ফিরে আসছেন এই তারকা জুটি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম