ঢাকা ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রে তুষারধসে ছয় বান্ধবীসহ ৯ জনের করুণ মৃত্যু ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি শুল্ক হার ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান শিরোপা লড়াইয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ম্যানসিটির

১০ প্রকল্পে ৪৬ হাজার ৩০৮ কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৫,  1:14 PM

news image

গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১০ মাস পার হতে চললো। এ সময়ের মধ্যে ১০টি প্রকল্প পুনর্মূল্যায়নের পর ব্যয় কমিয়ে সর্বমোট ৪৬ হাজার ৩০৮ দশমিক ০৪ কোটি টাকা সাশ্রয় করেছে এ সরকার। বুধবার (৪ জুন) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। পোস্টে তিনি লিখেন, ‌সরকার কী করছে? প্রায়ই শুনি। আমরা বলি, তবু অনেকেই মানতে চান না। আজ মনে হলো একটা উদাহরণ সুনির্দিষ্ট তথ্য সহ সবাইকে জানানো দরকার। আবুল কালাম আজাদ মজুমদার লিখেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনর্মূল্যায়ন করে। যেসব প্রকল্পে অযৌক্তিকভাবে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল তা পুনর্মূল্যায়ন করে সরকার এই ব্যয় কমিয়ে আনে। এ টাকা দিয়ে জ্বালানি খাতে সমস্ত বকেয়া মিটিয়ে শূন্যে নামিয়ে আনা হয়েছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আরও জানান, ব্যয় সংকোচনকৃত অর্থের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১০টি প্রকল্পে ১০ হাজার ৮৫৪ দশমিক ৩২ কোটি টাকা, সেতু বিভাগের চারটি প্রকল্পে ৭ হাজার ৫৩৭ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ের পাঁচটি বিভাগের ৮ হাজার ৩৬ দশমিক ৯০ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগের পাঁচটি প্রকল্পে ৭ হাজার ৪৫৪ দশমিক ৩১ কোটি টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৯টি প্রকল্পের ১২ হাজার ৪২৫ দশমিক ৫১৭৭ কোটি টাকা ব্যয় সংকোচন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম