ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

১০ আঙুলের ছাপ না থাকলে ভোট দেয়া যাবে না: ইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২২,  8:54 PM

news image

১০ আঙুলের ছাপ না থাকলে আগামী নির্বাচনে ভোট দেয়া যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জানুয়ারিতে নতুন করে আঙুলের ছাপ নেয়া হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (২৪ সেপ্টেম্বর) এনআইডির ডিজি এ কে এম হুমায়ূন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ফিঙ্গার প্রিন্ট আপডেট করবে ইসি। যারা ১০ আঙুলের ছাপ দেননি তাদের আগামী জানুয়ারি থেকে আঙুলের ছাপ নেয়া হবে। আগামী বছরের ডিসেম্বরে কিংবা এর পরের বছর জানুয়ারিতে দেশে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে। এরই অংশ হিসেবে ১৫০টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম