ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

১০০ বছরে আরএসএস, ‘ঐতিহাসিক মাইলফলক’বললেন মোদী

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৪,  5:03 PM

news image

১০০ বছরে পা দিচ্ছে ভারতের কট্টর উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। আর উপলক্ষে আরএসএস-র প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, দেশের সেবায় নিয়োজিত আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছরে পা দেওয়াকে ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করলেন তিনি। আরএসএস স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছাও জানালেন।

শনিবার (১২ অক্টোবর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভারতের প্রধানমন্ত্রী মোদী একটি ইউটিউব লিংক শেয়ার করেন। বিজয়া দশমীতে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যের লিংক শেয়ার করেছেন তিনি। এটি শোনার অনুরোধ জানিয়েছেন মোদী।

ওই পোস্টে মোদী লেখেন, “দেশের সেবায় নিয়োজিত আরএসএস ১০০ বছরের পা দিচ্ছে। এই ঐতিহাসিক ক্ষণে সব স্বেচ্ছাসেবককে শুভেচ্ছা জানাই। মা ভারতীর জন্য এই সংকল্প ও সমর্পণ দেশের প্রত্যেক প্রজন্মকে উজ্জীবিত করবে। একইসঙ্গে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে শক্তি জোগাবে।”

প্রসঙ্গত, ১৯২৫ সালে পথচলা শুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)। নরেন্দ্র মোদীও একসময় আরএসএস প্রচারক ছিলেন। সেখান থেকে বিজেপিতে আসেন তিনি। বলা হয়, গত কয়েক দশকে বিজেপির সংগঠন বৃদ্ধিতে অবদান রয়েছে আরএসএসের স্বেচ্ছাসেবকদের। এছাড়া বিজেপির জাতীয় ও রাজ্য স্তরে সাধারণ সম্পাদক (সংগঠন) পদে সাধারণত থাকেন আরএসএস কর্মী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম