ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

১০০ কোটি ছাড়িয়ে গেলো পদ্মা সেতুর টোল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  4:51 PM

news image

পদ্মা সেতু খুলে দেওয়ার ৪১ দিনে ১০১ কোটির বেশি টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে দুই প্রান্তের টোল প্লাজা (মাওয়া ও জাজিরা) দিয়ে প্রায় আট লাখ যানবাহন পারাপার হয়েছে। রোববার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান, গত ৪১ দিনে পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করে যানবাহন পার হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যায়, গত শুক্রবার (৫ আগস্ট) পর্যন্ত পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছিল ৯৯ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা এবং যানবাহন পার হয়েছিল ৭ লাখ ৪৫ হাজার ৩৪৯টি। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দায়িত্বে থাকা নির্বাহী প্রকোশলী জানান, শনিবার পর্যন্ত দুই টোল প্লাজা থেকে মোট ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে যানবাহন পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১৫টি। প্রসঙ্গত, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুলাই সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেতু দিয়ে দিনে প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। তবে গত কয়েকদিনের হিসাবে সেতু দিয়ে চলছে দিনে প্রায় ২০ হাজার যানবাহন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম