ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

১০০ কোটি আয় ছাড়িয়ে গেল ‘গাঙ্গুবাই’

#

বিনোদন ডেস্ক

০৫ মার্চ, ২০২২,  5:17 PM

news image

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমা নিয়ে বিতর্ক কম হয়নি। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত সিনেমাটি এরই মধ্যে দুর্দান্ত সূচনা করেছে। নারীকেন্দ্রিক এ সিনেমা মুক্তির প্রথম দিনেই বাজিমাত করে।  প্রথম দিনেই ১০ কোটি। প্রথম সপ্তাহান্তেই ৩৯ কোটির ঘরে। আর দ্বিতীয় সপ্তাহান্তেই ১০৮.৩ কোটির ঘরে পা রাখে ছবিটি। ‘গাঙ্গুবাই’-এর আগে এই তালিকায় নাম রয়েছে ‘সূর্যবংশী’, ‘৮৩’, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমা নিয়ে বিতর্ক কম হয়নি। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত সিনেমাটি এরই মধ্যে দুর্দান্ত সূচনা করেছে।  নারীকেন্দ্রিক এ সিনেমা মুক্তির প্রথম দিনেই করেছে বাজিমাত। দর্শকরা গাঙ্গুরূপী আলিয়ার জয়গান গাইছেন। গত ২৫ ফেব্রুয়ারি মুক্তির প্রথম দিন সাড়ে ১০ কোটি রুপি আয় করে গাঙ্গুবাই। আর ৪ মার্চ সেটি আয় করে ১০৮.৩ কোটি।বানসালি পোডাকশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় এমনটিই জানানো হয়। এ সিনেমার প্রচারে কোনো কমতি রাখেননি আলিয়া। পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বাইসহ নানা শহরে ঘুরে ঘুরে সিনেমা দেখার আবেদন করেছেন ভক্তদের। কলকাতা সফরে জলভরা সন্দেশে মিষ্টি মুখ করেছিলেন আলিয়া। সিনেমা মুক্তির আগে সেই সফরে তার চেহারায় চিন্তার ছাপ ছিল। কারণ তিনি জানতেন, তার অভিনয় দক্ষতার ওপরই নির্ভর করছে সিনেমাটির বাণিজ্যিক লাভের অংক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম