ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেয়ায় এডমিনকে হত্যা

#

আইটি ডেস্ক

১৩ মার্চ, ২০২৫,  10:51 AM

news image

পাকিস্তানের পেশোয়ারে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সম্প্রতি মুশতাক আহমেদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকারী আসফাক মুশতাককে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন। জানা যায়, একটি ঘটনাকে কেন্দ্র অরে তর্কের জেরে মুশতাক আহমেদ গ্রুপ থেকে বের করে দেন আসফাককে। এরপর দুই পক্ষের মধ্যে বিবাদ নিরসনের জন্য বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালীন আসফাক হঠাৎ গুলি চালিয়ে মুশতাককে হত্যা করেন। নিহত মুশতাকের ভাই জানান, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়ার কারণে আসফাক খুবই ক্ষুব্ধ ছিল। এই ক্ষোভ থেকেই সে মুশতাককে গুলি করে হত্যা করে। তথ্য সূত্র - ফ্রান্স ২৪।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম