ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল শিশুর সাংবাদিক থেকে উগান্ডার তোরো রাজ্যের রাজা হলেন কিজানাঙ্গোমা ১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

হোয়াটসঅ্যাপে যেভাবে পাঠাবেন এইচডি কোয়ালিটির ছবি

#

আইটি ডেস্ক

৩০ আগস্ট, ২০২৩,  4:49 PM

news image

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের অন্তত দুই বিলিয়ন ব্যবহারকারী আছে। এতদিন জনপ্রিয় এ মাধ্যমটিতে শুধুমাত্র স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছবি পাঠানো যেত। এখন থেকে আপনি চাইলে ‘এইচডি কোয়ালিটি’র ছবিও পাঠাতে পারবেন। বাই-ডিফল্ট অপশন আপনার জন্য খুব সহজ হতে পারে। এই অপশনটি সিলেক্ট করে রাখলে আপনি যেমন হাই-ডেফিনিশন ছবি পাঠাতে পারবেন, আবার আপনার কাছেও একই রেজুলেশনের ছবি আসবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ অপশনটি আগেই ছিল। ডকুমেন্ট হিসেবে আগে হাই-ডেফিনিশন ছবি পাঠানো যেত। কিন্তু আইফোন ব্যবহারকারীদের জন্য এ সুবিধা ছিল না। বর্তমানে আইফোন ও অ্যান্ড্রয়েড দুই ব্যবহারকারীরাই এ সুবিধা পাবেন। এখন থেকে ৩০২৪/৪০৩২ রেজুলেশনের ছবি পাঠানো যাবে। যা আগের স্ট্যান্ডার্ডে ছিল ৯২০/১২৮০।  ছবি পাঠানোর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে একটি চ্যাট বক্স ওপেন করুন। পরে ফোনের নীচের দিকে অ্যাড অ্যাটাচমেন্ট আইকন (আইফোনের ক্ষেত্রে + আইকন) বাটনে ক্লিক করুন। এবার গ্যালারি আইকনে ট্যাপ করে আপনার ফোনের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করুন। এবার স্ক্রিনের উপর এইচডি ও স্ট্যান্ডার্ড দুটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে পছন্দের কোয়ালিটি নিয়ে চূড়ান্ত অপশনে ট্যাপ করুন। এবার সেন্ড বাটনে ক্লিক করে ছবি পাঠিয়ে দিন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম