ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ই-মেইল ভেরিফিকেশন

#

আইটি ডেস্ক

০৯ আগস্ট, ২০২৩,  4:47 PM

news image

এখন অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। তাই গোপনীয়তা ও নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়। সেই চিন্তা করেই বিভিন্ন সময় একাধিক ফিচার এনেছে। এবার এই নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ই-মেইল ভেরিফিকেশন। অর্থাৎ ব্যবহারকারীকে ই-মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। যদিও এটা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ই-মেইল ভেরিফিকেশন নাও করতে পারেন। যারা অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তা চান তারা চাইলে এটি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আপাতত এই ফিচার নিয়ে কাজ চলছে। শুধু নিরাপত্তার স্বার্থেই এই ফিচার আসছে তা কিন্তু নয়। মনে করুন রাস্তায় বের হয়ে মোবাইল হারিয়ে ফেলেছেন। ফলে পুরনো হোয়াটসঅ্যাপে লগইন করা বেশ জটিল। কিন্তু ই-মেইল ব্যবহার করে সহজেই লগ ইন করতে পারবেন হোয়াটসঅ্যাপে। নেটওয়ার্ক সমস্যার জন্য অনেক সময় ওটিপি আসে না, সে ক্ষেত্রেও ই-মেইল ব্যবহার সহজেই লগ ইন করা যাবে হোয়াটসঅ্যাপে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম