ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, ব্যবসায়িক বার্তা থাকবে আলাদা

#

আইটি ডেস্ক

০২ আগস্ট, ২০২৬,  5:15 PM

news image

হোয়াটসঅ্যাপে ব্যবসায়িক বার্তার সংখ্যা বাড়তে থাকায় ব্যবহারকারীদের ব্যক্তিগত ইনবক্স গোছানো রাখতে নতুন একটি ফিচার পরীক্ষা করছে মেটা। ‘অফারস অ্যান্ড আপডেটস’ নামে এই ফিচারে ব্যাংক, এয়ারলাইন্সসহ বড় প্রতিষ্ঠানের বার্তা স্বয়ংক্রিয়ভাবে আলাদা ফোল্ডারে সরিয়ে রাখা হবে।


মেটার ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের আয়-সংক্রান্ত কনফারেন্স কলে প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানান, হোয়াটসঅ্যাপের পেইড মেসেজিং ও সাবস্ক্রিপশন সেবার কারণে অ্যাপটির আয় প্রথমবারের মতো এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে।


তবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক বার্তা বাড়তে থাকায় অনেক ব্যবহারকারীর ইনবক্সে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানেই নতুন ফিচারটি আনার উদ্যোগ নিয়েছে মেটা।


কোম্পানির পরিকল্পনা অনুযায়ী, বড় প্রতিষ্ঠানের পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে ‘অফারস অ্যান্ড আপডেটস’ ফোল্ডারে চলে যাবে। বর্তমানে ২৪ ঘণ্টা পর্যন্ত বিভিন্ন সময়সীমা পরীক্ষা করে দেখা হচ্ছে, যাতে ব্যবহারকারীদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি নির্ধারণ করা যায়।


যেসব ব্যবহারকারী ব্যবসায়িক বার্তা মূল ইনবক্সেই রাখতে চান, তারা এই ফিচার বন্ধ করতে পারবেন। তবে বার্তা কতক্ষণ পর স্বয়ংক্রিয়ভাবে নতুন ফোল্ডারে যাবে, তা ব্যবহারকারীরা নিজেরা নির্ধারণ করতে পারবেন না।


মেটার ভাষ্য, ডিসকাউন্ট কুপন, ডেলিভারি আপডেট বা প্রচারণামূলক বার্তার মতো নোটিফিকেশন দ্রুত মূল ইনবক্স থেকে সরিয়ে নেওয়া হলে চ্যাট তালিকা আরও পরিচ্ছন্ন থাকবে। একই সঙ্গে প্রয়োজন হলে ব্যবহারকারীরা নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে এসব বার্তা সহজেই খুঁজে পাবেন।


বর্তমানে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মের নির্বাচিত কিছু অংশীদারের সঙ্গে ফিচারটির পরীক্ষামূলক ব্যবহার চলছে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে এটি আরও বিস্তৃত পরিসরে চালু করা হবে।


তবে আপাতত ছোট ব্যবসাপ্রতিষ্ঠান এবং হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারী ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো এই সুবিধার আওতার বাইরে থাকবে। ভবিষ্যতে তাদের বাণিজ্যিক বার্তাও নতুন ফোল্ডারে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হতে পারে।


নতুন ফিচারটি ইনবক্সের বিশৃঙ্খলা কমাতে সহায়ক হতে পারে বলে মনে করা হলেও, ব্যবহারকারীদের হাতে বার্তা ফিল্টারিংয়ের আরও বেশি নিয়ন্ত্রণ না থাকলে এর কার্যকারিতা সীমিত থাকতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম