ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন যেভাবে

#

আইটি ডেস্ক

০৩ আগস্ট, ২০২৩,  5:34 PM

news image

হোয়াটসঅ্যাপে আপনার অজান্তেই জমা হয় ফোনের স্টোরেজে। ফলে ফোনের মেমোরি পূর্ণ হয়ে যায়। কীভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন তা হয়তো জানা নেই। আসুন জেনে নিন কী করতে হবে- হোয়াটসঅ্যাপ স্টোরেজ খালি করার একাধিক পদ্ধতি রয়েছে। আপনার কাছে যদি অফুরন্ত সময় থাকে, তাহলে আপনি ধরে ধরে সব ভারী ফাইলগুলো ডিলিট করে স্টোরেজ খালি করতে পারেন। আর আপনার কাছে যদি পর্যাপ্ত সময় না থাকে, তাহলে আপনার জন্য ব্যাপক কার্যকর হতে পারে হোয়াটসঅ্যাপ স্টোরেজ টুল। প্রথমেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর থ্রি ডট মেন্যুকে ট্যাপ করে সেটিংসে যেতে হবে। স্টোরেজ থেকে পরে ডাটা অপশনে ক্লিক করতে হবে। ডাটা অপশনে ৫ এমবির বেশি ফাইল অপশন নির্বাচন করে প্রবেশ করতে হবে। এরপর সেখানে থাকা ফাইলগুলো থেকে যেগুলো ফেলে দেওয়া যাবে, সেগুলো নির্বাচন করে মুছে ফেলতে হবে। ব্যবহারকারী চাইলে একাধিক ফাইল একবারে নির্বাচন করে মুছে ফেলতে পারবে। এ ছাড়াও হোয়াটসঅ্যাপ খুলে চলে যান চ্যাটস ট্যাবে। এবার মোর অপশনে চলে যান এবং সেটিংস নেভিগেট করুন। স্টোরেজ অ্যান্ড ডেটা অপশনে ট্যাপ করুন। ম্যানেজ স্টোরেজ অপশনটি খুঁজে বের করুন। উপরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সেসব মেসেজগুলো দেখতে পাবেন, যেগুলো একাধিকবার ফরোয়ার্ড করা হয়েছে। তার নিচেই এমন কিছু ফাইল দেখতে পাবেন, যাদের সাইজ ৫ মেগাবাইটের বেশি। এবার ওই ফাইল অপশনগুলোতে ট্যাপ করুন। এক এক করে সেগুলোকে সিলেক্ট এবং ডিলিট করুন। এবার যে ফাইলগুলো ডিলিট করা হয়েছে, সেগুলোর সবকটি সিলেক্ট করে ডিলিট আইকনে ট্যাপ করুন, যা অ্যাপের ঠিক উপরের অংশে দেখা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম