ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  5:37 PM

news image

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খোয়ালেও টি-টোয়েন্টিতে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে টাইগাররা। এবার দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানদের প্রথমবার হোয়াইটওয়াশ করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে মাঠে নামার আগে টস জিতেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আফগানরা প্রথমে ব্যাটিং করতে নামবে। সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সমূহ সম্ভাবনা রয়েছে টাইগারদের। যদি পরিবর্তন আসেও সেক্ষেত্রে একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে আফিফ হোসেনের। আর সেটি হলে সাইড বেঞ্চে বসতে হবে নাসুম আহমেদকে। এবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারলে দ্বিতীয়বারের মতো টানা তিন সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। চলতি বছরের শুরুতে ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এর পরের সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল সাকিবের দল। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০৬ সালে অভিষেকের পর নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবার টানা তিন সিরিজ জিতেছিল টাইগাররা। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিল লাল সবুজের দল।

বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটওয়ারী, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব/নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তানের একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ, সেদিকুল্লাহ আটাল, নূর আহমদ ও ওয়াফাদার মোমান্দ। মোহাম্মদ শাহজাদ,

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম