ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

হোসেনি দালানে বোমা হামলা : কবিরের ৭ ও আরমানের ১০ বছরের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২২,  12:03 PM

news image

পুরান ঢাকার হোসেনি দালানে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার মামলায় আরমানের ১০ বছর ও কবিরের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৬ জনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। গত ১ মার্চ মামলার রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করা হয়। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় বোমা হামলা করে জেএমবি। এতে দুইজন নিহত এবং শতাধিক আহত হন। পরে চকবাজার থানায় মামলা করেন এসআই জালাল উদ্দিন। মামলাটি প্রথমে চকবাজার থানা পুলিশ এবং পরে গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে। ২০১৬ সালের ১৮ অক্টোবর ১০ জঙ্গিকে আসামি করে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শফিউদ্দিন। আসামিরা হলেন- কবির হোসেন, রুবেল ইসলাম, আবু সাঈদ, আরমান, হাফেজ আহসান উল্লাহ মাসুদ, শাহ জালাল, ওমর ফারুক, চাঁন মিয়া, জাহিদ হাসান ও মাসুদ রানা। তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ মে অভিযোগ গঠন করা হয়। আসামিরা প্রত্যেকে জেএমবির সদস্য। মামলায় রাষ্ট্রপক্ষের ৪৬ সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামিদের মধ্যে দুজন শিশু। তাদের মামলা শিশু আদালতে পাঠানো হয়েছে। বাকি আট আসামির মধ্যে পাঁচজন জামিনে আছেন। কারাগারে আছেন কবীর, আরমান ও রুবেল। এছাড়া এ হামলার সঙ্গে জড়িত হিরন ওরফে কামাল, আলবানি ওরফে হোজ্জা ও আবদুল্লাহ ওরফে আলাউদ্দিন পৃথক বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম