ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

হোমনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  2:47 PM

news image

কুমিল্লার হোমনায় দীর্ঘ ২০বছর পর চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান (৪৫) কে  গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার রাতে কুমিল্লার রেসকোর্স  এলাকা থেকে হোমনা থানা অফিসার ইনচার্জ মো. আবুল কায়েস আকন্দ'র নেতৃত্বে চৌকশদল আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. হাবিবুর রহমান  আছাদপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের আঃ রশিদের ছেলে এবং একই এলাকার স্বপন নামে এক দিন মজুরকে হত্যায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। জানা যায়, ২০০২ সালের ১৫ মে আসাদপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের মো.আবুল হাসেম ওরফে হাসু মিয়ার ছেলে স্বপন মিয়াকে হাবিবুর রহমানসহ অন্য আসামীরা পূর্ব শত্রুতার জেরে খুন করে। ঘটনার দিনই স্বপনের পিতা বাদি হয়ে ৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে ২০০৩ সালে আসামীদের বিরুদ্ধে চার্জসীট দাখিল করলে বিচারিক হাকিম ৬ জনকে যাবজ্জীবন সাজা প্রদান করেন এবং একজনকে বেকসুর খালাস ঘোষনা করেন। ওই রায়ের পর থেকেই হাবিব পলাতক ছিল।  হোমনা থানার অফিসার ইনচার্জ মো. আবুল কায়েস আকন্দ বলেন   হাবিবুর রহমান ৬০১/০২,   জিআর-২৫/০২, হোমনা থানা মামলা নং-৭'র যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক ছিলো। তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা থাকলে সে নিজের সুরত নাম বদলে ছন্দবেশে পলাতক থাকায় তাকে কৌশলে প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে গ্রেফতার করতে সক্ষম হই। দীর্ঘ ২০ বছরে তার শরীরের গঠন ও চেহারায় ব্যাপক পরিবর্তন হয় এবং জাতীয় পরিচয় পত্রে রকিবুল হাসান নামে স্মাটকার্ড তৈরী করে ঢাকা নির্বাচন কমিশন অফিসে আউটসোর্সিং কাজ করে আত্নগোপনে থাকেন। যার কারণে দীর্ঘ দিন ধরে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবশেষে কুমিল্লার রেসকোর্স রেড রোফ ইন হোটেল থেকে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।  বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম