ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

হোমনায় ৬ষ্ঠ শ্রেণির মাদরাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

#

০২ জুন, ২০২২,  3:58 PM

news image

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে  খোরশিদ মিয়া(৫৫) নামের একব্যাক্তিকে  পুলিশে দিয়েছে জনগণ। গতবুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে শিশুটির মা বাদি হয়ে শ্লীলতাহানীর অভিযোগ এনে  হোমনা থানায় মামলা করেছে।মামলা নং (২) তারিখ ২/৬/২০২২ ইং মামলা সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে উপজেলার দুলালপুর  ইউনিয়নের চন্ডিপুর গ্রামের  খোরশিদ মিয়া (৫৫) এর নাস্তার দোকানে দুলালপুর নুরে মদিনা মহিলা মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নাস্তা কিনতে যায়। এ সময় শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পেছনে নিয়ে যৌন নিপীড়ন চালায় খোরশিদ মিয়া। পরে শিশুটি মাদ্রাসা থেকে  গিয়ে  তার মাকে  জানায়। তারপর থেকে ঘটনাটি নিয়ে এলাকায় তোড়পাড় শুরু হয়। পরে গ্রামের লোকজন  তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত খোরশিদ মিয়াকে আটক করে। জেল হাজতে প্রেরণ করে। দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগর বলেন,  ঘটনাটি শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করি। হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের  মামলা হয়েছে। বৃহস্পতিবার  সকালে আসামিকে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম