ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

হেলিকপ্টার বিধ্বস্তে চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৪,  4:47 PM

news image

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। মঙ্গলবার রাজধানী সান্তিয়াগোর ৯২০ কিলোমিটার দক্ষিণের লাগো রানকো জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর আল জাজিরার। দুই দফায় দেশটির শীর্ষ পদে ছিলেন তিনি। এক বিবৃতিতে ৭৪ বছর বয়সী পিনেরার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার দপ্তর। বিবৃতিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে চিলি প্রজাতন্ত্রের সাবেক এই প্রেসিডেন্ট মারা গেছেন।’ অবশ্য হেলিকপ্টারে থাকা অপর তিন আরোহী বেঁচে যান। পিনেরা প্রায়ই নিজের হেলিকপ্টার নিজেই চালাতেন। তবে দুর্ঘটনার সময় তিনি পাইলটের আসনে ছিলেন, এমন কোনো তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম