ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

হেলিকপ্টারে টাঙ্গাইল আসছেন ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২২,  11:26 AM

news image

জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে হেলিকপ্টারে টাঙ্গাইল আসছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৭ নভেম্বর) সকালে মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে একই দিন দুপুর ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন। দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।দলীয় নেতাকর্মীরা জানান, ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে ইতোমধ্যে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সঙ্গে প্রস্তুতি সভা করা হয়েছে। সম্মেলনকে ঘিরে বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এদিকে সম্মেলনস্থল টাঙ্গাইল স্টেডিয়াম থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও বঙ্গবন্ধুসহ বিভিন্ন নেতার নামে তোরণ করা হয়েছে। সম্মেলনটি জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে মহাসমাবেশে পরিণত হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। এ বিষয়ে মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল চিঠির মাধ্যমে জানান, ‘সম্মেলনে যোগ দিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুর ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন। আড়াইটায় টাঙ্গাইল সার্কিট হাউজ সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে টাঙ্গাইল সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন। পরে ৩টায় টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিবেন। বিকেল সাড়ে ৪ টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম