ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

হেফাজতের ৭ দফা ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  7:59 PM

news image

নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তিসহ ৭ দফা দাবি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীতে হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া নতুন কর্মসূচিও ঘোষণা করেছে হেফাজত। সেগুলো হলো- দ্রুত জেলা উপজেলা কমিটি গঠন, বিভাগীয় শহরে শানে রেসালত সম্মেলন এবং রাজধানীতে জাতীয় শানে রিসালাত সম্মেলন করা।

হেফাজতের সাত দাবি হলো :

১. অবিলম্বে হেফাজত নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি দিতে হবে।

২. নেতাকর্মীদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৩. ইসলাম ও বিশ্বনবী (সা.) কে কটুক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে।

৪. কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

৫. শিক্ষা কারিকুলামে ধর্মীয় শিক্ষার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে।

৬. জাতীয় শিক্ষা কমিশনে হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করতে হবে।

৭. বিশ্ব ইজতেমায় বিতর্কিত মাওলানা সা‘দ কে আসার অনুমতি দেওয়া যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম