ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা

#

১৭ নভেম্বর, ২০২৪,  1:56 PM

news image

দাবি না মানলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ছেড়েছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে লটারির ভিত্তিতে ভর্তির প্রথা চলে আসছে। ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী তাদের কলেজে পড়ার সুযোগ হারাচ্ছেন। এ অবস্থায় পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তি নেওয়ার দাবি জানান তারা। দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, স্কুলের অভ্যন্তরীণ বিষয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ না করতে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বোঝানোর পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছে। এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে আসাদ গেট থেকে গাবতলী যাওয়ার পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।এতে দীর্ঘ যানজট দেখা দেয়। শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাওয়ার পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম