ঢাকা ২৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

হিলিতে বেড়েছে সব ধরনের পণ্যের দাম

#

নিজস্ব প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২২,  12:22 PM

news image

জ্বালানী তেল ও ডলারের দাম বৃদ্ধির অজুহাতে দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানের বেড়েছে প্রায় সব ধরনের পণ্যের দাম। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষগুলো। জ্বালানী-তেল ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে সব ধরনের পণ্যের দাম বলছেন ব্যবসায়ীরা। রোববার (১৪ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে, কাঁচামরিচ কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সাদা এলাচ কেজিপ্রতি ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়, জিরা ৭০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৭০ টাকায়। অন্যদিকে বেড়েছে সয়াবিন তেল, মুরগি ও ডিমের দাম। প্রতি লিটার খোলা সয়াবিন তেল ২০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়,

ব্রয়লার মুরগি কেজি প্রতি ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, ডিম খাচিপ্রতি ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। এ ছাড়াও বেড়েছে, চিনি, আদা, রসুন, লবঙ্গ, মাছ ও গরুর মাংসের দাম। হিলি বাজারে বাজার করতে আসা প্রণব কুমার চক্রবর্তী বলেন, বাজার করতে এসে হতাশ হলাম। সব পণ্যের দাম বেড়েছে। কী ক্রয় করব, বুঝে উঠতে পারছি না। যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে, গরিব মানুষের বাঁচা দায় হয়ে যাবে। হিলি বাজারের মসলা বিক্রেতা ইয়াছিন রানা বলেন, ডলারের দাম বৃদ্ধির কারণে সব ধরনের মসলার দাম ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মসলার দাম বৃদ্ধির কারণে বিক্রি কমে গেছে। ক্রেতা অনেক কম। হিলি বাজারের মুরগি বিক্রেতা শাকিল হোসেন বলেন, এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ৫০ টাকা, পাকিস্তানি মুরগির দাম ছিল ২৪০ টাকা এখন ২০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। বিভিন্ন ধরনের মুরগির খাবারের দাম বৃদ্ধির কারণে খামার মালিকরা বেশি দামে মুরগি বিক্রি করছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, সরবরাহ কমের কারণে আমদানি কারকরা মোকামে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। যার জন্য আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। তবে আগের থেকে ক্রেতা অনেক কমে গেছে। আমরাও শান্তি মতো ব্যবসা করতে পারছি না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম