ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

হিলিতে ফের বেড়েছে দেশি পেঁয়াজের দাম

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  9:41 AM

news image

সরবরাহ কমের অজুহাতে হিলিতে আবারও বেড়েছে দেশি পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৮ টাকা। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে হিলির পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি আড়তে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারণে দুই দিনের ব্যবধানে ৩২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ প্রতি কেজিতে ৮ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এতে পেঁয়াজ কিনতে এসে চরম বিপাকে পড়তে হয় সাধারণ ক্রেতাদের। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রাব্বি ও মোবিনুল নামের দুইজন ক্রেতা বলেন,

হঠাৎ হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা দুই দিন আগে ৩০ থেকে ৩২ টাকা কেজিতে পেঁয়াজ কিনে নিয়ে গেলাম আজকে এসে দাম শুনি ৪০ টাকা কেজি। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান ও শাকিল হোসেন বলেন, বর্তমানে হিলি বাজারে কোনো ভারতীয় পেঁয়াজ নেই, দেশি পেঁয়াজ দিয়ে আমরা ব্যবসা করছি। বৃষ্টির কারণে দেশের পেঁয়াজের খেতগুলো নষ্ট হবার কারণে দুই দিন থেকে আমাদের আড়ৎ গুলোতে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে এ কারণে দাম কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে। দাম বাড়ার কারণে বেচা-কেনাও কমে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম