ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীত

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২৩,  10:43 AM

news image

দিনাজপুরের হিলিতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড হয়েছে ৯৩ শতাংশ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৬টায় ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছে অসহায় নিম্ন আয়ের মানুষগুলো। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। রিকশাচালক রফিক মণ্ডল বলেন, শীতের প্রকোপ বেড়ে যাওয়াতে রিকশা নিয়ে সকালে কাজে যেতে পারছি না। সংসারে তিনজন সদস্য রয়েছে। আমাকে রিকশা চালিয়ে তাদের চালাতে হয়। খুব বিপাকে পড়েছি আমি। আব্দুল কাহের নামে এক কৃষক বলেন, হিমেল বাতাসের কারণে শীত বেশি। সেই সঙ্গে সূর্যেরও দেখা মিলছে না। বোরো ধানের বীজতলা নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছি। দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরের হিলিতে ১০ ডিগ্রি তাপমাত্রা এবং ৯৩ শতাংশ বাতাসের আর্দ্রতা নির্ধারণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম