ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

হিলিতে কমেছে কাঁচামরিচের দাম

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২২,  5:14 PM

news image

বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও ভারত থেকে আমদানি কমে যাওয়ায় কয়েক মাস আগেও দামে ডাবল সেঞ্চুরি করেছিল কাঁচা মরিচ। তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচামরিচের দাম। কেজি প্রতি কেজিতে কমেছে ৬ টাকা। যা গত তিন দিন আগে বিক্রি হয়েছে ২৬ টাকা দরে। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০ টাকায়। মঙ্গলবার (২২ নভেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। শীত মৌসুমের মরিচ বাজারে ওঠায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা মাশরাফি ও রোকেয়া বেগম বলেন, দেশের বাজারে তো সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজের দাম কমেছে। যার জন্য কিছুটা স্বস্তি পাচ্ছি। তবে সরকার তো চিনি, তেল, ময়দা, চাল, ডাল এবং বিভিন্ন মসলার বাজার নিয়ন্ত্রণে আনতে পারছে না। হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, তিন দিনের ব্যবধানে কেজি প্রতি ছয় টাকা কমেছে কাঁচামরিচের দাম। আগের থেকে ক্রেতাও অনেক বেশি। শুকনো মরিচের দাম বেশি হওয়ার কারণে অনেকেই কাঁচামরিচ কিনছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম