ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম

#

নিজস্ব প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২২,  3:01 PM

news image

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ২ টাকা কমে বিক্রি হচ্ছে ১২ টাকায় এবং দেশীয় পেঁয়াজ তিন টাকা কমে বিক্রি হচ্ছে ১৭ টাকা দরে। ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হওয়াতেই কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বাজার করতে আসা শরিফুল ইসলাম  জানিয়েছেন, রমজান মাসে পেঁয়াজের প্রয়োজন অনেক বেশি।

প্রতিটি রান্না কাজে পেঁয়াজ প্রয়োজন হয়। পেঁয়াজের দাম কিছুটা স্বাভাবিক আছে। তবে সয়াবিন তেল, চিনি, আটা এবং চিনির বাজারে কোনো স্বস্তির খবর নেই। যার জন্য আমরা সাধারণ ভোক্তারা বিপাকে আছি। সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই আশা তাদের। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু করা হয়েছে। রমজান মাসে পেঁয়াজের দাম বৃদ্ধির কোন সম্ভাবনা নেই। হিলি কাস্টমসের তথ্য মতে, সোমবার ভারতীয় ৬টি ট্রাকে ১৬৮ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম