ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৫ জন গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৩,  10:55 AM

news image

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা ঘটনায় করা মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজন হলেন সজল, প্রিন্স, সাহেব আলী, শোয়েব ও বায়েজিদ। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনায় নতুন করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত ১৮ জুলাই হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। মামলায় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। শুরুতে বনানী থানা পুলিশ মামলার তদন্ত করলেও পরবর্তীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ মামলার তদন্তভার পায়। উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। পরে তাকে রামপুরার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম